BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়করণের তালিকায় সিলেটের কয়েকটি সহ ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান


নভেম্বর ১৪, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

মন্ত্রণালয় সূত্রে এই তালিকায় থাকা ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হাতে পেয়েছে।

রাজশাহী বিভাগ:
রাজশাহী বিভাগে জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে বগুড়ায় সবচেয়ে বেশি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়ছে। এছাড়া নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাঁপাইনবাগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।

বগুড়ার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- শিবগঞ্জের মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু নারহট্ট বহুমুলী উচ্চ বিদ্যালয়, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শেরপুরের সীমাবাড়ী সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

বগুড়ার এই নয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নওগাঁর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান হলো- মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মান্দা মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা কালীগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মহাদেবপুর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়।

নাটোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ এবং নলডাঙ্গার ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়।

সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াশ তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোমস্তাপুর আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া তালিকায় থাকা পাবনা ও রাজশাহীর দুই শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সুজানগর মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোদাগাড়ী আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

ঢাকা বিভাগ:
জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের ২১টি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা, মাদারীপুর জেলা এবং গাজীপুরের চারটি করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া তালিকায় ফরিদপুরের তিনটি, গোপালগঞ্জের দুটি এবং নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জের একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে এই তালিকায় টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

ঢাকা জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— রাজধানীর কলাবাগানের মেহেরুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।

অন্যদিকে গাজীপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দনার চান্দনা স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীপুরের কাওরাইদ আলী নারায়ণ উচ্চ বিদ্যালয়।

মাদারীপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— সদরের চরমুগরীয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়, চরমুগরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর উপজেলার রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ সরদা সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

তালিকায় থাকা ফরিদপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়, সদরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়ও এই তালিকায় আছে।

এ ছাড়া রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাশীমবাজার রাজ উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিকটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয়ে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

রংপুর বিভাগ
জাতীয়করণের তালিকায় রংপুর অঞ্চলের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচটি, পঞ্চগড়ের দুটি, দিনাজপুর, গাইবান্ধা এবং নীলফামারীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

তালিকায় থাকা ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, রুহিয়া উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা পঞ্চগড়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- বোদা পাইলট বালিকা বিদ্যালয় এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউশন (স্কুল শাখা)।

এ ছাড়া নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার আর এ গণি স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

খুলনা বিভাগ
খুলনা বিভাগে জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে তালিকায় রয়েছে ৯ শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপ্রতিষ্ঠান হলো—খুলনা জেলার সদর উপজেলাধীন ‘শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়’, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন ‘মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়’, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন ‘কুমারখালী এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়’, বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ‘পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়’।

খুলনা জেলার খালিশপুর উপজেলাধীন ‘বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়’, খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ‘বাজুয়া ইউ

নিয়ন উচ্চ বিদ্যালয়’, ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ’, খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন ‘গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়’, এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন ‘ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ’।

ময়মনসিংহ বিভাগ
জাতীয়করণের তালিকায় থাকা ময়মনসিংহ বিভাগের দুই শিক্ষাপ্রতিষ্ঠান হলো — আস্কর আলী উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ এবং মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।

জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো — রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি; সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা, ভোলা; চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন, ভোলা; জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুল, দৌলতখান, ভোলা; জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা, সুনামগঞ্জ; আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, হাইমচর, চাঁদপুর; বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর; কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যায়লয়, কটিয়াদী, কিশোরগঞ্জ; শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল; দিরাই উচ্চ বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ; লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট; কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেটন গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুল, দক্ষিণ সুরমা সিলেট; পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ; শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, শাল্লা, সুনামগঞ্জ; চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা, পটুয়াখালী।

এছাড়া বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে দুটি সরকারি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানা গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।