সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ছোট ভাই গিয়াস উদ্দিন আহমেদ সুহেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
আজ মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় জি কে গউছ বলেন, গিয়াস উদ্দিন আহমেদ সুহেলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করুন—এই দোয়া করি।
এমপি জি কে গউছ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
