BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লন্ডনের আলতাব আলী পার্কে এ কর্মসূচির আয়োজন করে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা হিসেবে দাবি করছেন। এসব মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক কারণে হয়রানি বন্ধের দাবিতে কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে মানবাধিকারকর্মী, প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার দাবি জানান।

কর্মসূচিতে ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মান, সহ সভাপতি মো: আলী আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহ সভাপতি শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মোহাম্মদ রুহেল মিয়া, মো: শাহারিয়ার আহমেদ নিলয়, ৭ নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবু তালেব সাজিদ, জয়েন্ট সেক্রেটারি শেখ রাব্বী ইসলাম, ১৫ নং ওয়ার্ড সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ চৌধুরী, মহসিন আহমেদ, কবির হোসাইন, সাবির আহমেদ, সাবিয়া বেগম, শুজিয়া বেগম, ইতি ভৌমিক, তানজিনা আক্তার, জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আয়শা সিদ্দিকা সহ অনেকেই উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মানববন্ধন ও সমাবেশে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, বাংলাদেশে রাজনৈতিক মতপার্থক্যের কারণে যেন কেউ হয়রানি বা নিপীড়নের শিকার না হন সে বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।