BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

মহানগরীর প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী সোমবার


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৫তম সাপ্তাহিক সভা ও সিলেট মহানগরীর ভয়াবহ যানজট সহ অবৈধ পার্কিং দূরীকরণে সিলেটের সকল ছোট-বড় রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী পালন করার তারিখ নির্ধারণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত মতামতের সদস্যদের ভিত্তিতে আগামী ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে জমায়েত ও বেলা ১১.৪০ ঘটিকায় ১০ মিনিটের মানব ডিভাইডার কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সহ বাংলাদেশের সকল বিমানবন্দরে বাংলাদেশী প্রবাসীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ প্রতিটি বিমানবন্দরে দীর্ঘদিন ধরে যারা একই জায়গায় চাকুরি করছেন তাদেরকে বদলী করে দেশপ্রেমিক ও জনবান্ধব ব্যক্তিদের পুনরায় ঐ পদগুলোতে বহাল করার জন্য আহবান জানান। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি, সিআইপি কিংবা সাধারণ যাত্রীসহ সবার জন্য একই নিয়ম চালু এবং প্রবাসী যাত্রীদের উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার জন্য জোর দাবী জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, নেতৃবৃন্দদের মধ্য থেকে শংকর চন্দ, রাতুল চন্দ্র বৈষ্ণব, মোহাম্মদ আব্দুল লতিফ, মোঃ আব্দুল হালিম, হরিমোহন রায় ও হাফিজ আব্দুল্লাহ আল মামুন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।