BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২২
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক এর মৃত্যুতে শ্রমিক ফ্রন্টের শোক


আগস্ট ২২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২২ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সেলিম আহমদ ফলিক শ্রমজীবী মানুষ তথা পরিবহন শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে ছিলেন আপোষহীন। তার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এর শোকাহত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।