শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর সিলেট জেলা আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা আহ্বায়ক শ্রমিক নেতা হাজী মোঃ সুরমান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর সিলেট জেলা পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনজুরুল হক চৌধূরী লিটন ও সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবু কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাদেক হোসেন, সিলেট জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সিকন্দর আলী, সিলেট জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, হাজী মোঃ সুরমান আলী শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন আপোষহীন। তার মৃত্যু শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ হাজী মোঃ সুরমান আলীর শোকাহত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শ্রমিক নেতা হাজী মোঃ সুরমান আলী যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
