BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৫
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির অভিনন্দন


আগস্ট ১৫, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে দলের সদ্য সাবেক মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ অভিনন্দন বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ উদ্দিন, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান এবং সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন, দলের কঠিন ও সংকটময় সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিভাবকের মতো দলকে আগলে রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় ও আপসহীন ভূমিকা পালন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচক্ষণ নেতৃত্ব, ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতা বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। প্রতিকূল পরিস্থিতি, মামলা-হামলা, নির্যাতন ও নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁরা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ, সৎ ও গণতন্ত্রকামী রাজনীতিবিদের রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়া দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমরা বিশ্বাস করি, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দেশপ্রেম রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা আগামী দিনে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের পথকে আরও সুদৃঢ় করবে—এটাই আমাদের প্রত্যাশা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।