জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন আগামীকাল ১৩ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই সম্মেলনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।
বিজ্ঞপ্তিতে যুব জমিয়ত বাংলাদেশের সর্বস্তরের দায়িত্বশীল সদস্য ও কর্মীদের যথাসময়ে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতী ইসহাক কামাল এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা সোলাইমান মাদানী।
আজ ১২ আগস্ট যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কাউন্সিলের মাধ্যমে সংগঠনের আগামী দিনের পথচলা আরও বেগবান ও গতিশীল হবে।
