এন আর বি ব্যাংক পিএলসি সিলেট তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী পুরাতন বাজার মাসুক বাজারে বাজার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় এন আর বি ব্যাংক পিএলসি-এর বিভিন্ন ব্যাংকিং সেবা, আমানত, ঋণ, ডিজিটাল ব্যাংকিংসহ গ্রাহকসেবার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন আর বি ব্যাংক পিএলসি-এর তালতলা উপশাখার শাখা ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গোলাম মুজতবা খান লুসেন্ট, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: ফেরদৌস আহমেদ চৌধুরী, শাখার কর্মকর্তা এজাজ আহমেদ, মাসুক বাজার সমিতির সভাপতি আজম মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ মুনিম, জমির আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় সার্বিক পরামর্শ ও সহোযোগিতায় ছিলেন এন আর ব্যাংক পিএলসি সিলেট শাখা ব্যবস্থাপক ও যোনাল হেড প্রসান্ত কুমার সিংহ, ইভিপি এবং লালদীঘির পাড় শাখা ব্যবস্থাপক ও ক্লাস্টার ম্যানেজার ফেরদৌস আহমেদ চৌধুরী। এছাড়াও মাসুক বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, যুবসমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যবসায়ীরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এন আর বি ব্যাংক পিএলসি-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
