BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে


জুলাই ২০, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় বিশাল সমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার বাদ মাগরিব নগরীর লালদিঘীরপাড়, কুদরত উল্লাহ মার্কেট, বন্দরবাজার, হাসান মার্কেট, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা জহুরুল হক, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা হুসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা হাফিজ তানিম আহমদ প্রমুখ।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মহানগর সভাপতি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সেই বিচার কার্যকর করতে হবে। জুলাই ও শাপলা চত্ত্বরসহ প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে অনেক শহীদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এতে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আগামী ২৫ জুলাই ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করে তুলার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।