BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শনি পূজা ১৮ জুলাই শনিবার


জুলাই ১১, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সূর্যপুত্র গ্রহরাজ শ্রীশ্রী শনিদেব মহারাজের পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৬ষ্ঠ বারের মতো সূর্যপুত্র গ্রহরাজ শ্রীশ্রী শনিদেব মহারাজের এই পূজানুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশেনের ৮নং ওয়ার্ডে অবস্থিত করেরপাড়াস্থ আনন্দপথ পলি সংলগ্ন শ্রীশ্রী শনি মন্দিরে অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ জুলাই ২০২৬ইং শনিবার দিনব্যাপি পূজানুষ্ঠান, মহাভোগরাগ, অঞ্জলি প্রদান, কীর্ত্তন, ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সূর্যপুত্র গ্রহরাজ শ্রীশ্রী শনিদেব মহারাজের পূজানুষ্ঠানে যে কেউ মহাভোগরাগসহ যে কোনো অর্ঘ্য প্রদান করতে চাইলে নিম্নোক্ত মোবাইল নম্বরে (বিকাশ পেমেন্ট) ০১৭৯৪-৭০৬৩৮৬ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

শ্রীশ্রী শনিদেব মহারাজের পূজানুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সকল ভক্তের পক্ষে রিপন এষ চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।