BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন


জুন ২৭, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ২৬ জুন শুক্রবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগরের আওতাধীন দক্ষিণ সুরমা থানা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সিলেট মহানগর শাখার আহ্বায়ক মো. আনোয়ার পাশা ও সদস্য সচিব শাহ আকবর শাহান শাহ স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান মিয়া এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. শহীদ আহমদ।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন গিয়াস উদ্দিন আহমদ। আহ্বায়কগন হলেন সাংবাদিক জাহেদ আহমদ, সুব্রত দেব সুমিত, মাছুম বেগ, নাছির আহমদ। সিনিয়র সদস্য সচিব সুহেদুল হক দারা, সদস্যগন হলেন জাকির হোসেন, আশিক মিয়া, রাজু মিয়া, মোহাম্মদ ইপু, শান্ত পাল, মুরাদ মিয়া, আব্দুল লতিফ, রুয়েল আহমদ, হানিফ মিয়া, রায়হান আহমদ হাসিম, মামুন রশিদ লিটন, রাজু আহমদ লালো, সয়ফুল আলম জয়, সাইদ আহমদ, আরব আলী, নাসির উদ্দিন, মইন উদ্দিন, রায়হান আহমদ, সাকিল আহমদ, মো. নামওয়ার আলী, লিজন মিয়া, জিবু মিয়া, সুমন আহমদ, নিয়াজ উদ্দিন, মিসবা উদ্দিন মিয়া, ফখরুল আহমদ, আব্দুস সামাদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।