BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিম মেয়াদবিহীন ও প্যাকেজের মূল্য রোধ করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা


জুন ২০, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট মহানগরীর উত্তর জল্লারপারস্থ সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ২৩তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে ব্যাপক আলোচনা করা হয়। সভা থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানকৃত টাকা-পয়সা প্রশাসনের আওতায় নেওয়ার জন্য এবং মাজারে অশ্লীল গানবাজনা ও মদ, গাঁজা সহ অন্যান্য অবৈধ কার্যক্রম বন্ধের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ বন্ধ করার জোর দাবি জানানো হয়। সিম মেয়াদবিহীন ও প্যাকেজের মূল্য রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী মাসে সিম কোম্পানীগুলোর বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করা হয়। সাংগঠনিক সভা থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ ও সিলেট কল্যাণ সংস্থার ২৮ বছরের সাংগঠনিক সদস্যদের নিয়ে কর্মী সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। সাংগঠনিক সভা ও ২৩তম সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সোহেল আহমদ, সুবাস সেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলী হায়দার, বিভাগীয় কমিটির সদস্য মোঃ বশির মিয়া, মোঃ শামছুল ইসলাম, হরিমোহন রায়, মোঃ শরীফ আহমদ, আরিফুর রহমান মিসবাহ, মোঃ সাগর, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ মকসুদুল হাসান, সিকন্দর আলী, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতাব, মোঃ নিয়াজ কুদ্দুছ খাঁন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন। সভায় উপস্থিত ছিলেন শিশু প্রতিনিধি মোঃ ছাইম আহমদ, তানজিদ আহমদ আনন্দ ও রাজিয়া সুলতানা জ্যোতি ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।