BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

সদর-বি-বাড়িয়ায় দুগ্ধ ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


জুন ১০, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

“অধিক দুধ উৎপাদনের জন্য দুগ্ধ গাভী ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ এবং লাভজনক খামার গঠন বুধবার (১০ জুন) সাদেকপুর ইউনিয়ন পরিষদে সদর ও বি-বাড়িয়া ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন এলাকার গবাদি পশু খামারিরা অংশ নেন।

প্রোগ্রামে ফিড ব্যবস্থাপনা, প্রজনন, পশু স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যবিধি এবং অধিক দুধ উৎপাদন গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠনে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো: মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর-বি-বাড়িয়া, ডাঃ মোঃ শাকিল মাহমুদ (ভেটেরিনারি সার্জন) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, সিলেট রিজিওন।

বক্তারা বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা, উন্নত প্রজনন অনুশীলন এবং বৈজ্ঞানিক যত্ন উল্লেখযোগ্যভাবে দুধ উৎপাদন এবং খামারের লাভজনকতা বৃদ্ধি করতে পারে। প্রশিক্ষণে উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ হ্রাস, সঠিক বিষয়ে আলোচনা করা হয়। প্রজনন, খামার স্বাস্থ্যবিধি, এবং লাভবৃদ্ধি, জড়িত থাকার জন্য একটি কুইজ সেশনও পরিচালিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা সারা বাংলাদেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।