BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা


জুন ৮, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদে সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। তাঁর এ অর্জনকে সিলেটের ক্রীড়া অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৮ জুন) দুপুরে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে তাঁকে অভিনন্দন জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ তাহমিদুল হাসান জাবেদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।