BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন মুক্তাদির ও লুনা


মে ৭, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর সিন্ডিকেট সদস্য হয়েছেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে তাদের মনোনয়ন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।