BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৫
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ


মার্চ ৪, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর (পাগুরিয়া) এলাকায় তাহমিদ আহমেদ নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত সোমবার (৩ মার্চ) রাতে পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে।

তাহমিদ আহমেদ দেশ ছেড়ে চলে যাওয়ার পরও তার পরিবারের উপর হুমকি ধামকী চলতে থাকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতের আধারে একদল দুর্বৃত্ত তাহমিদ আহমেদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার বাড়িঘর ভেঙ্গে আসবাবপত্র সহ সবকিছু লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে গেলেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি।

পরিবার সূত্রে জানা যায়, তাহমিদ আহমদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে প্রাণনাশের হুমকির আশঙ্কা রয়েছে বলে পরিবার দাবি করেছে। প্রায় দুই বছর আগে তার পিতা সিরাজ মিয়া মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মা নিরাপত্তাজনিত কারণে অন্যত্র অবস্থান করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।