BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২
আজকের সর্বশেষ সবখবর

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী


ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জোটের এমপিরা শপথ নেওয়ার পর সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

আজ বিকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। এরই মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকা পাওয়া গেছে।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরি, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, আমিন উর রশিদ, আফরোজা খানম, আসাদুল হাবীব দুলু, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন-এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজীব আহসান, মো, আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমীন, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসন, এম এ মুহিত, আহম্মদ হোসেন মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।