BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২০
আজকের সর্বশেষ সবখবর

‘ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন, ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে’


ডিসেম্বর ১৯, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: আহমেদ দিপ্ত নামে ডেইলি স্টারের একজন সাংবাদিক ফেসবুক লাইভে বলেছেন, এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেখানে আটকে পড়া সংবাদকর্মীর মতো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন।

ডেইলি স্টার ভবনে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।

ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।