BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


ডিসেম্বর ১৮, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার তেরমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জের তেরমাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল আহাদ ও সাব্বির আহমদ। এ সময় গুরুতর আহত হয়েছেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মরহুম আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম বলে, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের জন্য লাশ দুই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।