BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে কারো নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ডিসেম্বর ২, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন, সেই ব্যবস্থা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নিয়েছে, কিংবা কোনো শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত রিপোর্ট একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। যা বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বডি ক্যামেরা কেনা হবে এবং নির্বাচনকালীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি করা হবে।

ফোনে আড়িপাতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না। এসপি পদায়ন নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।