BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৭
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতার বাড়ি থেকে পিস্তল উদ্ধার, আটক ৫


অক্টোবর ৪, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের এক নেতার বাড়ি থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ছাত্রদলের ওই নেতা। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পলাতক ওই ছাত্রদল নেতার নাম জুবায়ের আল-মামুন। তিনি উপজেলার কাওরাইদ বাজার এলাকার আবদুল খালেকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

আটকরা হলেন শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের ভবানীপুর এলাকার আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরীর লাগালিয়া এলকার মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের মুলাইদ এলাকার শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও কেওয়া পশ্চিমখন্ড দারোগারচালা এলাকার মোজাম্মেল হাসান রোমান (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্যে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানকে আটক করা হয়।

তিনি আরো জানান, সাদাফের দেওয়া তথ্যে শুক্রবার রাতে তার ফুফাত ভাই ছাত্রদল নেতা জুবায়ের আল মাসুনের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে পাওয়া যায়নি। তার ঘর তল্লাশি করে ওয়্যারড্রব থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার হয়।

এ ঘটনায় মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।