BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬
আজকের সর্বশেষ সবখবর

দেশে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু


সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।