BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৪
আজকের সর্বশেষ সবখবর

বিকাশ লিমিটেডে চাকরি, নিয়োগ দেবে অফিসার


জুলাই ১৬, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

প্রতিষ্ঠানটি ‘সাপ্লাই চেইন অপারেশনস (প্রযুক্তি) বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে ৩ কর্মী নিয়োগে মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;
বিভাগ: সাপ্লাই চেইন অপারেশনস (প্রযুক্তি);

পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং/সাপ্লাই চেইন/ম্যানেজমেন্ট/ফিন্যান্সে বিবিএ অথবা সিএসই/ইইই/আইআইটিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুলাই ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।