BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জুন ১৮, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নবীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার কক্ষ থেকে গোলাম রাব্বি নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন শিক্ষকরা। বুধবার সকালে গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মৃত গোলাম রাব্বি (১৩) ওই মাদ্রাসার ইবতেদায়ি ষষ্ঠ শ্রেণি ও হিফজ বিভাগের ছাত্র ছিল। সে বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর এলাকার কাউসার মিয়ার ছেলে গোলাম রাব্বি (১৩) নবীগঞ্জের গোপলারবাজার আলামিন হাশিমিয়া মাদ্রাসায় অবস্থান করে লেখাপড়া করে আসছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসার একটি কক্ষে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।