BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০


মে ২৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত টেটাবিদ্ধ আমির আলী, বাবুল মিয়া ও তামিম মিয়াসহ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখান থেকে আমির আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের সাহাবুদ্দিনের ছেলে আমির আলী ও সাত্তার মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মুরুব্বিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।