BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার


মে ২৩, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাডাঙ্গা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬), পাকাটুলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. বাবু হোসেন (২৫)।

এর আগে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল অলিপুর রেলগেটের সামনে থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ ওই দুইজনকে গ্রেফতার করে। পরে মামলা দিয়ে তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।