BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে এনা বাসে হামলা, গুরুতর আহত চালক


মে ৬, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাওসার নগর এলাকায় দুর্বৃত্তদের ঢিল নিক্ষেপে এনা পরিবহনের এক বাসচালক গুরুতর আহত হয়েছেন।
বাসে দুর্বৃত্তরা ঢিল মারে। এতে করে বাসের গ্লাস ভেঙে যায়।

সোমবার (৫ মে) রাত ১১টার দিকে ঢাকা থেকে হবিগঞ্জগামী এনা পরিবহনের একটি বাস কাওসার নগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ঢিল ছুড়ে মারে।

এতে বাসের সামনের গ্লাস ভেঙে চালক গিয়াস উদ্দিন (গিয়াস মিয়া) আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর-বিজয়নগর-চান্দুরা-হবিগঞ্জের অলিপুর সড়কে আগেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। পরিবহন শ্রমিকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে এনা পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।