BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে কোটি টাকা মদসহ ভারতীয় পণ্য আটক


ডিসেম্বর ২৫, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে চোরাই পথে আসা মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পন্য আটক করেছে বিজিবি। এসময় দুটি পিকআপ আটক করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার চিনাকান্দি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে আটক করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সাথে ৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়,জামা,কসমেটিক্স সামগ্রী,চিনি, ফুসকা,কম্বল এবং মদ আটক করা হয়।

যার বর্তমান বাজার মূল্য ৯০লাখ ৬৩ হাজার ৮ শত ৪২ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত বলেন, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।