BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০২
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 


ডিসেম্বর ১৬, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ফেনীতে শ্বশুরবাড়িতে সাবিনা ইয়াসমিন (৩৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোচনা এলাকার সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।

গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা। অন্যদিকে সাবিনার মায়ের দাবি তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নিহত সাবিনা ইয়াসমিন শর্শদির ছোচনা এলাকার সৌদি প্রবাসী মহসিন উল্লাহ মামুনের স্ত্রী। তিনি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মো. আজমীরের মেয়ে।

এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।