BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২


ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : দক্ষিণ সুরমায় যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত, চালকসহ ৪ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আঞ্জব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।

স্থানীয়রা জানান, সিলেট শহরমুখী যাত্রীবাহি একটি বাস বিপরীতগামি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে চালক ও পাঁচজন যাত্রী হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল মুকিত ও রুহুল আমিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি অটোরিকশা ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালক ও এক মহিলাসহ অন্যরা আহত হয়েছেন।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা ৫জন একটি অটোরিকশা ভাড়া করে জগন্নাথপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে দক্ষিণ সুরমার লালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।