BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে তাহিরপুরে পুষ্পস্তবক অর্পণ


ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন,সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, ডা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিব আহমদ, সহকারী প্রোগ্রামার ইমরান হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছামাদ, সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, বীর মুক্তিযোদ্বা হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম, ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।