BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকার মৃত্যু


ডিসেম্বর ১১, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার ল্যারিসা জেই। গত ৮ ডিসেম্বর দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪০ বছর বয়স হয়েছিল এ গায়িকার। ইয়াহো এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে ল্যারিসার মৃত্যুর খবর উঠে এসেছে।

কানসাস সিটির স্থানীয় এবং অ্যাকোস্টিকসোল মিউজিশিয়ানে ব্যাপক প্রভাব ফেলেছেন গায়িকা ল্যারিসা। মা এবং দেশাত্ববোধক শক্তিশালী গানও লিখেছেন তিনি। এ গায়িকা ন্যাশভিলের লোয়ার ব্রডওয়েতে দেশটির প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও প্রোডিউসার জাস্টিন টিম্বারলকের টুয়েলভ থার্টি ক্লাবের একমাত্র কৃষ্ণাঙ্গ নারী ছিলেন। তিনি জনপ্রিয় লেখকের রাউন্ড, ব্ল্যাক অপ্রিতে-ও পারফর্ম করেছিলেন।

এছাড়া ন্যাশভিল মেজর লিগ সকার টিম গেমের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছিলেন। দ্য রেকর্ডিং একাডেমি, দ্য ব্ল্যাক মিউজিক অ্যাকশন কোয়ালিশন ও ব্ল্যাক অপ্রির সদস্য ছিলেন।
ল্যারিসা মাত্র ১৬ বছর বয়সে খ্রিষ্টান সংগীত লেখা শুরু করেন। ল্যারিসা দ্য একাডেমি অব কান্ট্রি মিউজিকের অনর‌্যাম্প প্রোগ্রাম থেকে স্নাতক করেছেন।

২০১০ সালের শেষ দিকে একজন সরকারি রেকর্ডিং শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ‘বার্মিংহাম’, ‘জাস্ট লাইক দ্যাট’, ‘দ্য থটস দ্যাট হ্যাপেন’ গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত তিনি। ল্যারিসা অভিনয়শিল্পী লরেন ডাউগল, ড্যানি গোকি, ক্যারি আন্ডারউড ও কেভিন ম্যাক্সের সঙ্গেও কাজ করেছেন। ক্যারিয়ারে ন্যাশভি ইন্ডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।