BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে হত্যা ও ধর্ষণ মামলা আসামীসহ গ্রেফতার ৩


অক্টোবর ২৮, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এস.আই সুমন মিয়া, এস.আব্দুল কাদের, এস. আই শুভ দেব নাথ, এস.আই আনিসুল ইসলামের নেতৃত্বে উপজেলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে হত্যা ও ধর্ষণ মামলাসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামলার পলাতক আসামিরা হলেন- কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত্যু রজব আলীর পুত্র আব্দুর রউফ মিয়া ৬৫) কে ২ ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামিকে করগাও ইউনিয়নের বড় সাকুয়া সাকিনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

এজাহার নামীয় ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি হলো সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের নুর খার পুত্র মঈন খাঁ (২২) কে গুজাখাইর এলাকা থেকে আটক করা হয়। চুরির মামলার আসামি হল নাসিরনগর থানার কলমদর পশ্চিমপাড়া (ধরমন্ডল) গ্রামের কিমত আলীর পুত্র বদরুল ইসলাম (৩৮) কে উপজেলার গজনাইপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামিকে ধরতে সক্ষম হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।