BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবি শিকড়ের সভাপতি নাফিউম, সম্পাদক দিবাকর


অক্টোবর ২৬, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শাবিপ্রবি প্রতিনিধি  : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য ও সংগীত বিষয়ক সংগঠন শিকড়ের ২৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউম আলম পূর্ণ ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিবাকর বিশ্বাস দিগন্ত মনোনীত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আফরোজা আক্তার রোজী, পারমিতা রায়, কোষাধ্যক্ষ শাহরিয়ার আলম আলভী, সাংগঠনিক সম্পাদক সাদমান মুতাছছিম ইফাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোকছেদুল ইসলাম, দপ্তর সম্পাদক অলকানন্দা দাস বর্ষা, সহ-দপ্তর সম্পাদক রানা সিংহ, আলোকসজ্জা সম্পাদক রিপন সেন, সহ-আলোকসজ্জা সম্পাদক মোহাম্মদ মিনহাজ, সঙ্গীত ও নৃত্যকলা সম্পাদক সম্বিতা মল্লিক, সহ-সঙ্গীত সম্পাদক সুকান্ত বিশ্বাস, সহ-নৃত্যকলা সম্পাদক পুর্ণতা বিশ্বাস, আবৃত্তি ও সাহিত্য সম্পাদক অর্পা মোদক, সহ-আবৃত্তি ও সাহিত্য সম্পাদক লাবিব নাহদি, নাট্যকলা সম্পাদক আনুসূয়া আচার্য্য, সহ-নাট্যকলা সম্পাদক আয়ন দেবনাথ, চিত্রকলা সম্পাদক মারিয়া প্রতীক্ষা, সহ-চিত্রকলা সম্পাদক সুবাহ সাইবা এশা, প্রকাশনা সম্পাদক অনিক দেবনাথ, সহ-প্রকাশনা সম্পাদক শাফিউজ্জামান আকাশ, প্রচার সম্পাদক প্রত্যাশা হোসেন, সহ-প্রচারসম্পাদক অরুণিমা প্রতিচী মনোনীত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুন্তাছির আকিল তুহিন, বিজয়া রয় পূজা।

উল্লেখ্য, শিকড় ১৯৯৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পথচলা। বাংলা সংস্কৃতির শুদ্ধচর্চায় শিকড় এর অবদান অনন্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।