BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু


অক্টোবর ১২, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাওয়াত আহমেদ (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার নাহার গ্রামের ডা. আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াতসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নেমে এক পর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল বলেন, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।