বিডিসিলেট প্রতিবেদক : সিলেটে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (০৯ মে) আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন কলবাখানী চাষনীপীর এলাকায় জুয়া খেলা অবস্থায় মোঃ সোহেল (৩৮), মোঃ শাহানুর (৩০), খালেক আহমদ (২৭), রহমত আলী (৪০), আপেজ মিয়া (৩২) ও মোঃ জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেফতার করা হয়। পরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
