BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ আটক ২৬


এপ্রিল ১৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এস এ সৌরভ, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ১৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৬ জন নথিবিহীন বিদেশি নাগরিককে আটক করেছে।

ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছে। স্থানীয়দের থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে ১১৫ জন বিদেশির মধ্যে বাংলাদেশের ২৩ জন, ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজনকে আটক করা হয়েছে।

২১ থেকে ৪৯ বছর বয়সী সন্দেহভাজনদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। তবে এর মাঝেও থেমে নেই ধরপাকড় অভিযান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।