BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু


অক্টোবর ৭, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। তারা কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দার তামান ইন আখের এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এ সময় পলাশ ও ওবায়দুল ওই ভবনে অবস্থান করছিলেন। আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি।

পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মরদেহ জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।