BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪২
আজকের সর্বশেষ সবখবর

শবে কদরে ইবাদতে মশগুল মালয়েশিয়া প্রবাসীরা


এপ্রিল ৭, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে : পবিত্র শবে কদরের রাতে নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মালয়েশিয়া প্রবাসীরা। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে বিগত দিনের গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে চোখের পানি ফেলেন।

শনিবার (৬ এপ্রিল) রাতে মালয়েশিয়ার সূরাও বায়তুল মোকাররামে এশার নামাজ শেষে তারাবিহর আগে ধর্মীয় বয়ানের মধ্যদিয়ে শুরু হয় ইবাদত। অন্যান্য দিনের তুলনায় সূরাওয়ে প্রবাসীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন নামাজ আদায় করতে।

নামাজে আসা প্রবাসীরা বলেন, আজকে একটা পবিত্র রাত। নামাজ আদায় করতে এসে ভালো লাগছে।

সূরাও বায়তুল মোকাররামের খতিব হাফিজ মাওলানা ইকরামুল হক বলেন, এ রাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ অতীতের সব পাপ ক্ষমা করে দেবেন।

নামাজ শেষে মুসল্লিরা দোয়ায় অংশ নেন। নিজ পরিবার ও দেশ-জাতির মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

কোরআনে কারিমে আল্লাহ তায়ালা লাইলাতুল কদরকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত বর্ষিত হয়। এজন্য পবিত্র এই রাতে ধর্মপ্রাণ প্রবাসীরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগি করে থাকেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।