BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৭
আজকের সর্বশেষ সবখবর

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি


নভেম্বর ৩০, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সরকার পতনের একদফা দাবিতে ২৪ ঘণ্টা অবরোধ এবং ১২ ঘণ্টা হরতালের পর রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচি সফল করবেন।

রিজভী বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা-মামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।