BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২০
আজকের সর্বশেষ সবখবর

আজ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা


নভেম্বর ২৩, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতেই এই সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া।

তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসন গুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

বিপ্লব বড়–য়া জানান, আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হতো। তবে এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনৈতিক কোনও কার্যক্রম করবেন না বলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।