BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

জি কে গউছ এর মুক্তির দাবীতে আজমিরীগঞ্জ পৌর বিএনপির লিফলেট বিতরণ


সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব জিকে গউছ এর মুক্তি দাবীতে আজমিরীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিকালে পৌর বিএনপির আহবায়ক আলী আহমদ জনফুল ও সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলকের নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করা হয়।

বুধবার বিকাল ৪টার দিকে জননেতা আলহাজ্ব জিকে গউছ এর মুক্তির লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সত্তার ও সুরুক মিয়া, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, শাহিদুল ইসলাম, আহমদ মিয়া, আলী হোসেন, ইমরান মিয়া, সইদুল হক, নুরুল আমিন, সাবু মিয়া, জিয়াউর রহমান রবিন, আবু বক্কর, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশ, ছাত্রদল নেতা ইয়ামিন হাসান প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।