BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪২
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে বরিশাল স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল ও মেহেদী


সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শাবিপ্রবি প্রতিনিধি  : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সংগঠন “বরিশাল বিভাগীয় স্টুডেন্ট’স এসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শাকিল হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের মেহেদী হাসান মনোনীত হন। তারা উভয়ই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শনিবার( ২৩ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনঞ্জুরুল হক সাকিব, সহ-সভাপতি পলাশ বখতিয়ার, এনামুল হক ও কৌশিক খন্দকার, সহ সাধারণ সম্পাদক শাকিল মাহাম্মুদ, ফিজা ও শশী, সাংগঠনিক সম্পাদক মুমিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন ও আবদুর রহমান, কোষাধ্যক্ষ সারানা চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সাব্বির রহমান আকাশ ও মেহেদী হাসান, প্রচার-সম্পাদক মেহেদী আল মুত্তাকীন মনোনীত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।