BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

মিরাজের বিদায়ে চতুর্থ উইকেটের পতন


সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৫৯ রানেই চার উইকেট হারিয়েছে টাইগাররা। বরাবরের মত আজও ব্যর্থ টপঅর্ডার। শূন্য রানে বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস (০)। তানজিদ তামিম নিজের দ্বিতীয় ম্যাচে করেন ১৩ রান। এরপর মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরেছেন দীর্ঘদিন পর ওয়ানডেতে ফেরা এনামুল। এরপর দলের হাল ধরেন সাকিব-মিরাজ। দলীয় ৫৯ রানে রোহিতের ক্যাচ বানিয়ে মিরাজকে ফেরান অক্ষর প্যাটেল। টাইগার এই অলরাউন্ডার ২৮ বলে করেন ১৩ রান।

বাংলাদেশ ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৩ রানে ব্যাট করছে। ক্রিজে সাকিবের সঙ্গী হৃদয়।

বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

ভারত একাদশে চার পরিবর্তন এনেছে। বিরাট কোহলির জায়গায় খেলছেন সূর্যকুমার যাদব। তিলক ভার্মা দলে ঢুকেছেন হার্ডিক পান্ডিয়ার জায়গায়। মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃষ্ণা খেলছেন যথাক্রমে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের জায়গায়।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, শামীম হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।