BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতে ইসলামে নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা


আগস্ট ৩১, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

২০১১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন করেছেন।

এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাবকমিটি বৈঠক করে পূর্বের কমিটি এবং বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।

এতে আরও বলা হয়, মহাসচিবের নেতৃত্বে সাবকমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন তিনি।

এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।

হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত কমিটিতে বাদ পড়া অনেকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন। তবে হেফাজতের আলোচিত-সমালোচিত নেতা মাওলানা মামুনুল হককে এ কমিটিতেও রাখা হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।