BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

রাজনগরে ৩ ডাকাত গ্রেফতার, মালামাল-অস্ত্র উদ্ধার


আগস্ট ২৭, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : মৌলভীবাজারের রাজনগরে পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেন (৪১)।

রবিবার (২৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ঘরের কলাপসিবল গেইটের তালা কেটে ও কক্ষের ছিটকারী ভেঙে ৬/৭জন ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তী আমিরুন নেছা, তার মেয়ে ও পুত্রবধূর হাত-পা কাপড় দিয়ে বেঁধে গোসল খানার ফ্লোরে ও বাথরুমে তাদেরকে আটকে রাখে। এরপর নগদ ২০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, ১ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের দুল, ২ ভরি ওজনের রুপার ব্রেসলেট ও গলার চেইন, ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল মিলিয়ে ৬ লক্ষ ২৩ হাজার টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় ডাকাত দল।

ঘটনার পর গৃহকর্তী আমিরুন নেছা বাদী হয়ে ৩৯৪/৩৯৭ ধারায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে শনিবার রাতে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ জন ডাকাতকে গ্রেপ্তারসহ লুণ্ঠিত ১ জোড়া কানের দুল ও ১টি রুপার চেইন উদ্ধার করে।

এসময় ডাকাতি কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, ২টি ছুরি, রামদা, হেমার ও ১টি কাটার উদ্ধার করে পুলিশ। বাকি আসামি ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।