BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে ফেসবুকে গুজব 


আগস্ট ২৬, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক ::দ্বাদশ জাতীয় সংসদের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে গুজব। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন এমন একটি বক্তব্য প্রচার করে বিভ্রান্ত করেছে একটি মহল। তবে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই তথ্যে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর নির্বাচনের তপশিল, ১৯ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন, ২২ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ২৯ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আর ২৩ ডিসেম্বর হবে ভোট।

ফেসবুকে যে তথ্যটি ছড়িয়েছে তা মূলত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের। ওই বছরের ৮ নভেম্বর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা একাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। সেবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হয় ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর। আর ভোটগ্রহণ হয় ২৩ ডিসেম্বর।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিষয়টি সম্পূর্ণ গুজব। এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ, রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু হলেও ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেন তিনি। সূত্র- কালবেলা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।