BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জয়ের পথে আনোযারুজ্জামান


জুন ২১, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে কাংখিত বিশাল জয়ের পথেই আছেন সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্তত বুথফেরত অ্যাজেন্ট অন্যান্য সূত্র এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

ইতিমধ্যে ২২নং ওয়ার্ডের বাংলাদেশ ব্যাংক স্কুল কেন্দ্রের মেযর পদে ফলাফল জানা গেছে। একেন্দ্রে নৌকা পেয়েছে ২৮১ ভোটের বিপরীতে লাঙল পেয়েছে মাত্র ৯৪টি ভোট। আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৬২৩ আর লাঙল পেয়েছে ২১৩ ভোট।

এ পর্যন্ত ২৪ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে দেখা যায় নৌকা পেয়েছে মোট ১৬ হাজার ৪৯০ ভোট আর লাঙল পেয়েছে ৫ হাজার ৫শ’ ৯৯ ভোট।

প্রায় সবগুলো কেন্দ্রেই এমন বিশাল ব্যবধানে নৌকার জয় হবে বলে বুথ ফেরত রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে।

বুধবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। তবে কিছুকিছু কেন্দ্রের লাইনে থাকা ভোটারদের ভোটগ্রহণ এখনো চলছে।

সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।

এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।