BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৬
আজকের সর্বশেষ সবখবর

মায়ের দোয়া নিয়ে ভোট দিলেন আনোযারুজ্জামান চৌধুরী


জুন ২১, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ::সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সেন্টারে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

বুধবার সকাল ৮ ঘটিকার সময় তিনি সপরিবারে ভোটকেন্দ্রে পৌঁছেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট দিয়ে বেরিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিশাল ভোটের ব্যবধানে সিলেটবাসী অবশ্যই নৌকার জয় নিশ্চিত করবেন।

এর আগে, সকালে আনোযারুজ্জামান চৌধুরী তার বৃদ্ধ মায়ের দোয়া নিয়ে বাসা থেকে বের হন।

শাহজালাল জামেয়া পাঠানটুলা কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।